রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের ৬৪ জেলায় দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) অতিরিক্ত ডিআইজি মো. আবু হাসান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

পত্র অনুয়ায়ী, ঢাকা জেলায় শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ১৬৭ জন, গাজীপুরে ৪৭, নওগাঁয় ৩৬, মানিকগঞ্জে ১৯, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, নারায়ণগঞ্জে ৪১, মুন্সীগঞ্জে ২০, নরসিংদীতে ৪০, রংপুরে ৩১, দিনাজপুরে ৪২, গোপালগঞ্জে ২৭, মাদারীপুরে ৩৩, কুড়িগ্রামে ১৬, রাজবাড়ীতে ২৯, শরীয়তপুরে ১৬, নীলফামারীতে ১৭, কিশোরগঞ্জে ৪১, ঠাকুরগাঁওয়ে ১৯, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, জামালপুরে ৩২, নেত্রকোণায় ৩১, শেরপুরে ১৩, নড়াইলে ১৯, চট্টগ্রামে ১০৬, বাগেরহাটে ২০, বান্দরবানে ৫, সাতক্ষীরায় ২৮, কক্সবাজারে ৩২, চুয়াডাঙ্গায় ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৯, চাঁদপুরে ৩৪, মেহেরপুরে ৯, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২০, পিরোজপুরে ১৫, নোয়াখালীতে ৪৩, বরগুনায় ১২, রাজশাহীতে ৩৬, সিলেটে ৪৮, জয়পুরহাটে ১৩, মৌলভীবাজারে ২৭, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ৩৪, রাঙামাটিতে ৮, মাগুরায় ১২, খুলনায় ৩২, ভোলায় ২৪, কুষ্টিয়ায় ২৭, লালমনিরহাটে ৩৩, গাইবান্ধায় ১৭, ঝালকাঠিতে ৯ ও পঞ্চগড়ে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

সূত্র : বাসস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X