বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই : দীঘি

তৌহিদ আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দীঘি । ছবি : সংগৃহীত
তৌহিদ আফ্রিদি ও প্রার্থনা ফারদিন দীঘি । ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তৌহিদ আফ্রিদির নামে যেন আগুনে ঘি ঢেলেছে। চারদিকজুড়ে তাকে নিয়েই চর্চা। কখনও মামলার অগ্রগতি, কখনও ব্যক্তিগত জীবনের নানা গোপন তথ্য, সবকিছু নিয়েই উত্তাল নেটদুনিয়া। এমনকি একসময় চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে তার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছিল শোবিজ মহল। নেটিজেনরা ধরে নিয়েছিলেন শিগগিরই বিয়ের খবর শোনা যাবে। কিন্তু বাস্তবে তৌহিদ আফ্রিদির স্ত্রী অন্য কেউ, আর শোনা যাচ্ছে তিনি এখন অন্তঃসত্ত্বা। ফলে গুঞ্জনের আগুন আরও বেড়ে চলেছে।

সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, আফ্রিদি ও দীঘি দুজনেই নিজেদের সম্পকর্কে শুধু বন্ধুত্বের সম্পর্ক বলেই দাবি করে এসেছেন। কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয়। সামাজিকমাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে ওঠে ফের আলোচনা। তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন, বর্তমানে তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার।

দেশীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দীঘি। আফ্রিদির সঙ্গে কীভাবে তার পরিচয়, তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ ভাবিনি ওটা এতো ভাইরাল হবে।’ নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তৌহিদ আফ্রিদি, এমন আলোচনা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরও বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়।’

দীঘি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের পরিবারও বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো; দেখা করাও অফ করে দিয়েছি।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X