বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ

এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তার সঙ্গে জুটি বাঁধছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘বিদায়’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই প্রজন্মের তারকা।

প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, “আমাদের আগের সিনেমা ‘বরবাদ’-এর পরবর্তী প্রকল্পে সিয়ামকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল। আপাতত সেটি স্থগিত রেখে এখন বাপ্পারাজ ও দীঘিকে নিয়ে ‘বিদায়’ ছবির কাজ শুরু করেছি। এটি মানবিক ও সচেতনতামূলক একটি গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।”

গত শুক্রবার থেকে সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে ছবির শুটিং। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের দৃশ্যধারণ। ছবিতে চেয়ারম্যানের চরিত্রে দেখা যাবে তাকে। শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদসহ একাধিক পরিচিত মুখ।

সিনেমার গল্প সম্পর্কে বাপ্পারাজ জানিয়েছেন, “চুক্তির শর্ত অনুযায়ী আপাতত সিনেমা নিয়ে কথা বলা নিষেধ। শুটিং শেষ করে মাসের শেষে বিস্তারিত জানাতে পারব।”

প্রযোজনা সূত্রে জানা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে সুনামগঞ্জে। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। গল্পে দেখা যাবে, এক প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন ও সেই যাত্রাপথের মানবিক টানাপোড়েন।

প্রযোজক শাহরিন বলেন, “অনেকে জানতে চান, আমাদের ছবির নায়ক কে? আমি বলব, এই ছবির গল্পই আসল নায়ক। আমরা এমন একটি সিনেমা বানাতে চাই, যা দর্শকের মনে মানবিকতার বার্তা পৌঁছে দেবে।”

‘বিদায়’ ছবিটি আগামী ঈদ বা বছরের অন্য কোনো উৎসব মৌসুমে মুক্তির লক্ষ্যে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X