কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিনা পাসে সুন্দরবনে প্রবেশ, কাঁকড়াসহ আটক ৩

আটকৃত তিনজন। ছবি : সংগৃহীত
আটকৃত তিনজন। ছবি : সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে বিনা পাসে অবৈধভাবে বনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছেন বন বিভাগের সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কোবদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন বাটলুয়ার ঠোটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন—শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী ও (৪১) আ. রহমান (৩৭)।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পাই। এ সময় দ্রুত তাদের কাছে যাই এবং তাদের কাছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোনো কিছু দেখাতে না পারায় তাদের আটক করি।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে ও বনের জীববৈচিত্র্য রক্ষাসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X