বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই : মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ফেসবুক পোস্টের শুরুতেই মাহি লিখেছেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয় থাকি… কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।’

এরপর বর্তমান সমাজের চিত্র তুলে ধরে মাহি আরও লিখেছেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।’

বর্তমানে মাহির যে বিষয়ে সবচেয়ে কষ্ট হয় সেটি উল্লেখ করে তিনি লিখেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।’

ফেসবুক পোস্টে সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

সব শেষ দুটি প্রশ্ন রাখেন এই অভিনেত্রী। তিনি লিখেন, ‘এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’

তার এমন প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X