তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

মাহির মানবতার আবেদন

সামিরা খান মাহি I ছবি: সংগৃহীত
সামিরা খান মাহি I ছবি: সংগৃহীত

অভিনেত্রী সামিরা খান মাহি এক মানবিক আহ্বান জানিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এক অসুস্থ বিড়ালের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন। পোস্টটি প্রকাশের পরই তা ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষের নজরে আসে।

মাহি জানান, ৯ বছর বয়সী একটি পার্সিয়ান জিঞ্জার ক্যাটের ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস, সংক্ষেপে এফআইপি রোগ ধরা পড়েছে, যা গুরুতর এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। গত দুই মাসে বিড়ালটির ওজন ৬.৫ থেকে কমে ২.৫ কেজিতে নেমে এসেছে। চিকিৎসার জন্য টানা ৮৪ দিন জিএস ইনজেকশন দিতে হবে, যার প্রতিটির দাম প্রায় ১৭০০-১৮০০ টাকা, যা সর্বোচ্চ দুই-তিন দিন কার্যকর থাকবে। এ ছাড়া দৈনিক আরও ইনজেকশন, ওষুধ ও অন্যান্য চিকিৎসা মিলিয়ে ৮০০-১০০০ টাকা পর্যন্ত খরচ হবে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসার মোট ব্যয় দাঁড়াতে পারে ৬০ থেকে ৬৫ হাজার টাকা।

বিড়ালটির মালিক বর্তমানে আর্থিক সংকটে থাকায় চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি। ধার করে শুধু প্রয়োজনীয় পরীক্ষা ও এক্স-রে করানো হয়েছে। এরপর মাহি তার পোস্টে উল্লেখ করেন, ‘আমি আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। আপনারাও এগিয়ে আসুন। সামান্য অনুদানও এই পরিবারের জন্য খুব বড় সহায়তা হবে। আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় বিড়ালটি সুস্থ হয়ে উঠুক—এই আশা থেকেই এ আবেদন।’

তিনি পোস্টটির সঙ্গে আগের ছবি, বর্তমান অবস্থা, প্রেসক্রিপশন ও টেস্ট রিপোর্ট যুক্ত করেছেন। পাশাপাশি যারা সাহায্য করতে চান, তাদের জন্য বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছেন। এরপর মাহি ভক্তদেরও আহ্বান জানান অসহায় প্রাণীটিকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X