বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, মডার্ন ও উগ্র: মাহি

সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। নিয়মিত কাজ করছেন নাটক, ওয়েব কনটেন্ট ও মিউজিক ভিডিওতে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, বড় পর্দায় কাজের প্রস্তাব এলেও এখনই সেই সিদ্ধান্ত নিতে চান না।

মাহির ভাষায়, ‘এখন আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট বড় পর্দার দিকে যাচ্ছেন। এটা দারুণ ব্যাপার, কারণ তারা জীবনের এক স্থিতিশীল জায়গায় পৌঁছেছেন—অর্থনৈতিক ও মানসিক, দুই দিক থেকেই।’

তবে নিজের বাস্তবতা ভেবে মাহি এখনো ছোট পর্দাতেই স্বচ্ছন্দ। তিনি বলেন, ‘আমি এখন প্রতিদিন কাজ করছি, এটা-ই আমার একমাত্র পেশা। কোনো ব্যবসা করছি না। যদি হুট করে সিনেমায় যাই, আর বছরে এক-দুটি সিনেমা করি—তাহলে সেটা অর্থনৈতিকভাবে আমার জন্য টেকসই হবে না।’

অভিনেত্রীর মতে, টানা কাজ করেই তিনি নিজেকে সচল রাখেন। ‘আমাকে সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক অ্যাকটিভ মনে হয়, কিন্তু বাস্তবে আমি খুব ইনডোর টাইপ মানুষ। কাজের বাইরে কিছু করি না। কখনো হুট করে একটা পোস্ট দিই, তারপর আবার কাজের জগতে ফিরে যাই।’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মাহি ছিলেন আরও খোলামেলা। ‘অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, খুব মডার্ন বা অনেক বেশি উগ্র। আসলে ব্যক্তিগত জীবনে আমি একদম সাধারণ মেয়ে। ভীষণ সিম্পল। যেমন, রান্না করি, পরিবারকে সময় দিই, খুব নরমাল একটা লাইফ যাপন করি। বাস্তবের মাহি অনেক সাধারণ।’

বর্তমানে মাহি একাধিক নাটক ও ওয়েব কনটেন্টের কাজ করছেন। তবে ভবিষ্যতে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং সঠিক সময় পেলে বড় পর্দায় আসতে চান তিনি—এই ইঙ্গিতও দিয়েছেন সাক্ষাৎকারে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X