বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা

তানজিন তিশা I ছবি : সংগৃহীত
তানজিন তিশা I ছবি : সংগৃহীত

দীর্ঘ নীরবতা ভেঙে ফিরলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এক সময় পর্দা মাতানো এই তারকা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন আলোচনার আড়ালে। তবে এবার ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, নতুন কাজ ও দীর্ঘ বিরতির রহস্য নিয়ে।

এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী— আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ— যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।'

এরপর বিরতির বিষয়ে তিশা বলেন, ‘একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত'।

এদিকে নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, ‘একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X