রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে তিনি এক পরিচিত মুখ—মোহাম্মদ সালাউদ্দিন, যাকে ঘরোয়া ক্রিকেটে অনেকেই ‘গেম রিডিং মাস্টার’ বলে ডাকেন। কিন্তু তাকে ঘিরে সাম্প্রতিক সব আলোচনাই ছিল নেতিবাচক এবার সেই আলোচনার কেন্দ্রে থেকেই এবার নিজেই সরে যাচ্ছেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চান সালাউদ্দিন। এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড। অর্থাৎ, চলতি নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজ শেষেই জাতীয় দলের সঙ্গে তার কোচিং অধ্যায়ের ইতি ঘটছে।

গত বছরের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আগেরবার ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই অভিজ্ঞ কোচ। পরের বছর বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ছিলেন বিশেষজ্ঞ কোচ হিসেবে।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি দায়িত্ব ছাড়তে চেয়েছেন। পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং তা গ্রহণও করা হয়েছে। এখন অভ্যন্তরীণভাবে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে সন্তোষজনক ছিল না। সিরিজে সিরিজে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ছিল স্পষ্টভাবে। এই প্রেক্ষাপটে সোমবারের বোর্ড সভায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এর একদিন না পেরোতেই সামনে আসে সালাউদ্দিনের পদত্যাগের খবর।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে কোচিংয়ের নেপথ্য নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন সালাউদ্দিন। সাকিব, তামিম, মুশফিকদের ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ছিলেন তাদের অনুপ্রেরণার মানুষ। কিন্তু জাতীয় দলের সাম্প্রতিক দিকহীন ব্যাটিং, কোচিং স্টাফে পরিবর্তন এবং ব্যক্তিগত অগ্রাধিকারের সমন্বয়ে এবার বিদায়ের পথটাই বেছে নিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১০

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১২

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৩

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৪

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৫

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৬

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৭

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৮

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৯

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

২০
X