রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রঙ মেশানো ১২ টন মুগডাল জব্দ, অতঃপর...

ডালমিলে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা
ডালমিলে প্রশাসনের অভিযান। ছবি : কালবেলা

‘মথ’ নামে ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রির বিষয়ে সতর্ক করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর তিনদিন পরেই রাজশাহীর চারঘাটের ডালমিলে ক্ষতিকারক টারটাজাইন নামক হলুদ রঙ মিশিয়ে মুগডাল তৈরির সময় অভিযান চালিয়ে ৪৭২ বস্তা মুগডাল জব্দ করা হয়েছে। এ সময় দুটি ডালমিলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চারঘাটের হলিদাগাছী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় মেসার্স পারভেজ ডাল ও সটিং মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টারটাজাইন হলুদ রঙ মেশানো অবস্থায় ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়। যার ওজন প্রায় ১২ টন (১২ হাজার ৫০ কেজি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মিল মালিক বাবর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরপর দুপুর ২টার দিকে পার্শ্ববর্তী মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ ডালমিলে অভিযান পরিচালনা করা হয়। নিম্ন মানের ডাল উৎপাদন করায় মিল মালিক নাসির উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

অভিযানে অংশ নেওয়া নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন বলেন, টারটাজাইন রঙ মানব ও পশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জব্দকৃত রঙ মেশানো ডালগুলো মুগ ডাল বলে স্বীকার করেছে মিল কর্তৃপক্ষ। তবে রঙ মেশানো ডালগুলো মথ ডাল নাকি মুগ ডাল তা পরীক্ষা না করে বোঝা যাচ্ছে না। দুটি মিলকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : সাপের খেলা দেখতে যাওয়া যুবকের চোখে বিষ ছুড়ে মারল গোখরা

চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাতুল করিম মিজান বলেন, রঙ মেশানো ডাল, মেয়াদোত্তীর্ণ ও নিম্ন মানের ডাল ছিল মিল দুটিতে। মিল মালিকরা তাদের অপরাধ শিকার করায় ভ্রাম্যনাণ আদালতে তাদের জরিমানা ও ৪৭২ বস্তা মুগ ডাল জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X