কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন পে-স্কেলে ‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে পে-কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠন তাদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ ও গ্রেডের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। একই সঙ্গে তারা গ্রেড সংখ্যাও কমানোর প্রস্তাব করেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছি। পাশাপাশি গ্রেড সংখ্যা কমিয়ে ১২টিতে আনারও সুপারিশ করেছি।

তিনি বলেন, সর্বশেষ পে-স্কেল প্রণয়ন হয়েছে ২০১৫ সালে। নিয়ম অনুযায়ী ২০২০ সালে নতুন পে-স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি, ফলে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হালনাগাদ হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা ৩৩ হাজার টাকায় পৌঁছাত।

আব্দুল মালেক আরও বলেন, বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের দাবি, এই বৈষম্য কমানো হোক। সাধারণত পে-স্কেল প্রতি পাঁচ বছর অন্তর নির্ধারিত হওয়ার কথা, কিন্তু ২০২০ ও ২০২৫ সালে তা হয়নি। ফলে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সম্প্রতি পে-স্কেল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার জানিয়েছেন, পে-কমিশন সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দেবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কার্যকর হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের জানুয়ারি থেকেই কার্যকর হতে পারে এবং সরকারি চাকরিজীবীরা ওই মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X