কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা

নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাব : রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে ৬৩টি আসন খালি রাখা হয়েছে। বিএনপির আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানার নাম এই তালিকায় না থাকায় অনেকেই অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।

এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে তিনি জানান, ‘৬৩টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত। আমার আসনটাও সেটা; যেখানে কাউকেই এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কারও হয়েছে- যে আসনগুলোতে হয় তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কী হচ্ছে না এটা আমি জানি না।’

রুমিন বলেন, ‘মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি ১৭ বছর ধরে। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য করেছি। আগামী দিনগুলোতেও আমি তাই করব।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনায় এলে দল তার সিদ্ধান্ত নেয়। সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন ২৩৭টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব।’

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাব, ফর শিওর। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি ছিলাম, আছি থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে।’

বিএনপি ছেড়ে দেবেন কি না এমন প্রশ্ন রুমিন ফারহানা বলেন, ‘প্রশ্নই ওঠে না। দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

উল্লেখ্য, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যমসহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১০

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১১

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৪

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১৫

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৬

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৭

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৮

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৯

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

২০
X