শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

অবশেষে অনিশ্চয়তার অবসান। দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক— নেই বরিশাল ও কুমিল্লা! নতুন করে ফিরেছে রাজশাহী।

বিসিবির নাভানা টাওয়ারে বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে ঘোষণা করা হয় পাঁচ দলের নাম— রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম।

শুরুর দিকে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। পরে আলোচনায় ডাকা হয় ৯টিকে, যেখানে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান— চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা। টিকে যায় দেশ ট্রাভেলস।

অবশ্য গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের অনুপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তামিমের নেতৃত্বে দলটি গত আসরে ছিল অন্যতম আকর্ষণ, এবার তাদের জায়গা নিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, আর ফাইনাল হতে পারে জানুয়ারীর ১৬ তারিখে।

দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ড্রাফটের দিকে— কে যাবে রাজশাহীতে, কে ফিরবে রংপুরে, আর কোন বিদেশি তারকা নামবে ঢাকায়— এই নিয়েই শুরু হয়েছে নতুন মরশুমের উত্তাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১০

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১১

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১২

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৩

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৪

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৫

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৭

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৮

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৯

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

২০
X