বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় স্থগিত অনুব জৈনের কনসার্ট

ঢাকায় স্থগিত অনুব জৈনের কনসার্ট । ছবি: সংগৃহীত
ঢাকায় স্থগিত অনুব জৈনের কনসার্ট । ছবি: সংগৃহীত

আগামী ১২ ডিসেম্বর ঢাকায় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘হাইপনেশন’।

রাজধানীর মাদানি এভিনিউয়ের (১০০ ফিট) ‘কোর্টসাইড’-এ এই কনসার্ট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা অনুষ্ঠানটি আয়োজন করতে পারছে না।

ফেসবুক পোস্টে হাইপনেশন উল্লেখ করে, ‘নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

কনসার্টটি পুরোপুরি বাতিল হয়নি জানিয়ে প্রতিষ্ঠানটি আরও বলে, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, তখন শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে।

এরই মধ্যে যারা টিকিট ক্রয় করেছেন, তাদের টিকিটের মূল্য ফেরত বা রিফান্ড প্রসঙ্গেও তথ্য দিয়েছে আয়োজক কমিটি। জানানো হয়েছে, যারা টিকিটের মূল্য ফেরত নিতে ইচ্ছুক, তাদের জন্য শিগগির রিফান্ড পলিসি বা নীতিমালা ঘোষণা করা হবে। পরবর্তী আপডেটের জন্য তাদের ফেসবুক পেজে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় অনুব জৈন। তার ‘বাারিশেইন’, ‘আলাগ আসমান’, ‘মিশ্রি’ গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X