বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অপূর্বের ফিরে আসা নিয়ে যা বললেন জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে সাত মাস দশ দিন পর দেশে ফিরলেন ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। তার প্রত্যাবর্তন যেন এক আবেগঘন মুহূর্ত হয়ে ধরা দিল ভক্তদের জন্য। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি এবং নিজেই জানান সেই সুসংবাদ। বিমানের জানালার পাশ থেকে তোলা একটি ছবিতে ফেসবুকে শুধু এক শব্দ, ‘ফিরছি’ আর তাতেই যেন ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। এদিকে অপূর্বর এই প্রত্যাবর্তনকে ঘিরে আবেগ উজাড় করে দিলেন দেশের আরেক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে জয় লিখেছেন, ওয়েলকাম ব্যাক মাই ব্রাদার। তুমি আমাদের ভালো ভালো কাজ দাও। বিদেশের কাজ শেষ। সব শিল্পীদের জীবন কালে আমেরিকার এই সাত মাস যেন বাধ্যতামূলক হয়ে গেছে এবং এর প্রয়োজনও আছে। আগে হয়তো অনেকে বুঝতো না এখন সবাই বুঝে। এবার দেশে নতুন উদ্যমে অপূর্ব ম্যাজিক চলতে থাকুক।

তিনি আরও লিখেছেন, পৃথিবীর সব পেশার মানুষের জন্য বিদেশ স্বর্গ। কিন্তু অভিনেতার জন্য তার দেশ তার সংস্কৃতি তার গল্প তার লোকেশন শতভাগ দেশীয় ছাড়া সে আরাম পায় না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান অপূর্ব। উদ্দেশ্য ছিল স্ত্রী শাম্মা দেওয়ান তৃষার সঙ্গে সময় কাটানো এবং দীর্ঘ দিনের অভিনয় জীবন থেকে কিছুটা বিরতি নেওয়া। দেশে ফিরলেও এখনই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না তিনি। কয়েকদিন বিশ্রামে নিয়ে কাজে ফেরার পরিকল্পনা তার।

এদিকে জানা যায়, দেশে ফিরে অপূর্বর নতুন কাজ হতে চলেছে, ‘গোলাম মামুন-২’, নির্মাণ করছেন শিহাব শাহীন। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রথম সিজনটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগস্টের শেষ সপ্তাহে শুটিং শুরু হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১০

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১১

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১২

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৩

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৪

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৫

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৬

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৭

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৮

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৯

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

২০
X