বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

হাসান মাসুদI ছবি : সংগৃহীত
হাসান মাসুদI ছবি : সংগৃহীত

এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘ দিন ধরে অভিনয়ের ধুলোবালি থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই নানা ইস্যুতে আলোচনায় উঠে আসেন তিনি। তবে এবার কোনো অভিনয় বা মন্তব্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি তাকে চরম বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, হাসান মাসুদের হাতে একটি পোস্টার বা প্ল্যাকার্ড। যাতে বড় বড় অক্ষরে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’ ছবিটি দেখে সাধারণ যে কেউ বিভ্রান্ত হতে পারেন। প্রথম দর্শনে মনে হতে পারে, এটি হয়তো কোনো রাজনৈতিক প্রচারণা বা অভিনেতার ব্যক্তিগত অবস্থানের বহিঃপ্রকাশ।

ছবিটি নজরে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসান মাসুদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাস্তবের সঙ্গে এই ছবির কোনো মিল নেই। তিনি বলেন, “এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।”

কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছে তা জানা না থাকলেও, হাসান মাসুদের ধারণা এটি প্রযুক্তির কারসাজি। তিনি বলেন, “এই ধরনের কাজ কারা করছে বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়। ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন ভুয়া কনটেন্ট তৈরির বিষয়টি আবারও ডিজিটাল নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভক্তদেরও অনুরোধ করা হয়েছে যাচাই না করে এমন বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X