রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে চাননি হানিয়া আমির? যা বলছেন অভিনেতা

হানিয়া আমির ও হাসান মাসুদ | ছবি : সংগৃহীত
হানিয়া আমির ও হাসান মাসুদ | ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় রূপালী পর্দার মতো আলো ঝলমলে দিন পার করছেন পাকিস্তানের ‘রূপালীকন্যা’ হানিয়া আমির । সানসিল্কের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন তিনি। প্রথমবারের মতো বাংলাদেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হানিয়া।

এদিকে, জনপ্রিয় এই অভিনেত্রী ঢাকায় আসার একদিন পর থেকেই সামাজিকমাধ্যমে একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল। তবে বিষয়টি মিথ্যা বা ভুয়া তথ্য বলে নিশ্চিত করেছেন হাসান মাসুদ।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে বলা হয়, ‘গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট-বড় সব তারকাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন।’

এরপর বলা হয়, ‘হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্যে নিজের ডান হাত বাড়িয়ে দিল, পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলায়নি হানিয়া আমির।’

লক্ষ করে দেখা গেছে, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই পোস্টে বেশকিছু ভুল তথ্য ও বর্ণবাদী প্রোপাগান্ডা রয়েছে। এমনকি হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের হাত না মেলানোর দাবিটিও ভুয়া।

এ বিষয়ে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাসান মাসুদ। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না। কারণ আমি অনেক দিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X