বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসের আয়োজনে শবনম বুবলী

রুম্মান রশীদ খান ও  শবনম বুবলী। ছবি : মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে
রুম্মান রশীদ খান ও শবনম বুবলী। ছবি : মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে উপস্থিত থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, দিবসটি উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছেন তিনি। এক বিজ্ঞপ্তিতে টেলিভিশন স্টেশনটি জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৯ টায় প্রচার হওয়া 'বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে' অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন শবনম বুবলী। এটি সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান। এ অনুষ্ঠানে ভক্ত-দর্শকদের সঙ্গে ভালোবাসার আদান-প্রদানের পাশাপাশি নায়িকার নানা অজানা কথা নিয়েও আলোচনা করবেন তিনি। উত্তর দিবেন নানা প্রশ্নের। এছাড়াও এ দিবসটিকে কেন্দ্র করে টেলিভিশন স্টেশনটি আরও অনেক আয়োজন রাখছে। এদিন বিশেষ আয়োজনের অংশ হিসাবে সকাল ৭টায় প্রচার হবে ‘রাঙা সকাল’। এতে অতিথি হিসেবে থাকবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসকারী মার্কিন যুগল জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম সংসার এবং বাংলাদেশের জীবন সম্পর্কে বলবেন তারা। সকাল ৯টায় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বাংলা সিনেমা ‘ভালোবাসা এক্সপ্রেস’। সন্ধ্যা ৬টায় থাকছেন ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এ ছাড়া রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান। গল্প দেখা যাবে, শহরটা তখন টানা বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। সকালবেলার ব্যস্ত রাস্তায় ছাতা আর ছেঁড়া মেঘের নিচে দাঁড়িয়ে আছে দু’টি অপরিচিত মানুষ। একজন মেয়ে, একজন ছেলে। অফিসে যাওয়ার তাড়া, কিন্তু বৃষ্টির কারণে রিকশা নেই। ভেজা বাতাসে অদ্ভুত এক নীরবতা, চোখাচোখি হয়, তবু কথা হয় না। হঠাৎ একটি রিকশা আসে। মেয়েটি কিছু না বলেই উঠে পড়ে। ছেলেটি দাঁড়িয়ে থাকে, বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখে মেয়েটি ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সেই মুহূর্তে কেউ জানে না এই ক্ষণিকের দেখা তাদের জীবনের দীর্ঘ গল্পের শুরু। ছেলেটি জানতে পারে, তারা দু’জনই একই ভবনে অফিস করে। অফিসের করিডোরে আবার দেখা। এবার কথা হয়। আলাপ পরিচয় হয়। বৃষ্টির দিনগুলো তাদের আরও কাছাকাছি আনে। কফির কাপ, লাঞ্চ ব্রেক, জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখা, এই ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়। প্রেমটা হঠাৎ আসে না, খুব নিঃশব্দে জন্ম নেয়। কিন্তু একদিন, সবকিছু থেমে যায়। মেয়েটির ফোন বন্ধ। অফিসে আর দেখা নেই। কোনো মেসেজ নেই। ছেলেটি বিভ্রান্ত হয়ে পড়ে। সে খোঁজে অফিসে, বাসায়, পরিচিত সবার কাছে। কিন্তু মেয়েটি যেন হাওয়ার মতো উধাও। তবে কি এখানেই তাদের প্রণয়ের সমাপ্তি নাকি আবার দেখা হবে তাদের?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১০

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১১

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১২

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৩

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৪

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৫

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৬

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৭

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৯

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

২০
X