বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বাবা হলেন দক্ষিণি অভিনেতা রামচরণ

স্ত্রীর সঙ্গে রামচরণ। ছবি: সংগৃহীত
স্ত্রীর সঙ্গে রামচরণ। ছবি: সংগৃহীত

বিয়ের এক দশক পর দক্ষিণি তারকা অভিনেতা রামচরণ কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার ভোরে (২০ জুন) হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে রামচরণের স্ত্রী উপাসনা কন্যা সন্তানের জন্ম দেন। মা ও মেয়ে সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বুলেটিনের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

এর আগে সোমবার (১৯ জুন) বিকেলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন উপাসনা। রামচরণ-উপাসনার এটি প্রথম সন্তান। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রামচরণ।

কয়েক দিন আগে উপাসনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন উপাসনা। এরপর থেকেই মূলত অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমন উপলক্ষে এই দম্পতি বিভিন্ন সময়ে ঘর সাজানোর নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রামচরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা আলোচিত ছিলেন। খুনসুটির সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। একপর্যায়ে রামচরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দুজন। যদিও তারা পরস্পরকে বন্ধুই ভাবতেন। মূলত ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই উপাসনার সঙ্গে রামচরণের প্রেমের সম্পর্ক শুরু হয়। দুই পরিবারের ভালো সম্পর্ক থাকায় তাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলাও হয়নি।

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রামচরণ ও উপাসনার বাগদান হয়। আর ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X