বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে জাপানে অনন্যা

ফারজানা ইয়াসমিন অনন্যা। ছবি : সংগৃহীত
ফারজানা ইয়াসমিন অনন্যা। ছবি : সংগৃহীত

জাপান পৌঁছেছেন মিস ইন্টারন্যাশনাল ২০২৩-এ বাংলাদেশের প্রতিযোগী মডেল ফারজানা ইয়াসমিন অনন্যা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত আঞ্চলিক প্রতিযোগিতায় ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’-এর মুকুট লাভ করেছেন তিনি।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে ‘মিস ইন্টারন্যাশনাল’-এর গ্র্যান্ড ফিনালে। বৈশ্বিক এই সৌন্দর্য প্রতিযোগিতার ৬১তম আসর বসছে এবার। তাতে বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়বেন অনন্যা।

২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিংয়ে যাত্রা শুরু অনন্যার। প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। পরে বেশকিছু নামি ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন।

জাপান যাওয়ার আগে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ফারজানা ইয়াসমিন বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সেখানে আমাকে কিন্তু আমার নাম ধরে কেউ ডাকবে না। সবাই আমাকে বাংলাদেশ বলেই ডাকবে। দেশের পতাকা নিয়ে এ দারুণ জার্নি আমার। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভোট করবেন। আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

অনন্যা আরও বলেন, ‘প্রতিযোগিতায় আমি বাংলাদেশের সংস্কৃতিকে সর্বোচ্চভাবে তুলে ধরার চেষ্টা করব। বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগী নিজ নিজ সংস্কৃতি উপস্থাপন করবেন। আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখব। আমার বিশ্বাস—আমার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে প্রতিযোগিতায় ভালো অবস্থানে নিয়ে যেতে পারব। আমি জানি, এটি একটি কঠিন কাজ, তবে আমি আমার সেরাটা দেব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X