বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৮১ বছর বয়সে সুন্দরীদের মঞ্চে চে-সুন

চে-সুন হুয়া। ছবি : সংগৃহীত
চে-সুন হুয়া। ছবি : সংগৃহীত

নিজের স্বপ্ন পূরণ করলেন দক্ষিণ কোরিয়ার অশীতিপর মডেল চে-সুন হুয়া। ৮১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স কোরিয়া’য় সর্বজ্যেষ্ঠ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করলেন তিনি। এর মাধ্যমে ২০ বছর বয়সে চে-সুন যেই স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ হলো। খবর : রয়টার্স

প্রতিবেদন অনুযায়ী, ওই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের বয়সসীমা ছিল ১৮ থেকে ২৮ বছর। তবে এবার বয়সসীমা তুলে নেওয়া হয়। এ কারণেই সুযোগ পান চে-সুন। তিনি বলেন, ‘বয়সসীমা তুলে দেওয়া হয়েছে শুনে ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যাবে না।’

প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি চে-সুন। তবে চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছে জিতে নিয়েছেন ‘বেস্ট ড্রেসড অ্যাওয়ার্ড।’

তরুণ বয়সে ফ্যাশন মডেল হওয়ার স্বপ্ন দেখেছিলেন চে-সুন। তবে জীবিকার তাগিদে চাকরি করতে হয় তাকে। হাসপাতালের পরিচর্যাকর্মী হিসেবে কাজ করেছেন তিনি। পরে এক রোগীর থেকে জানতে পারেন ৭২ বছর বয়সেও মডেল হিসেবে আবেদন করতে পারবেন তিনি। সেই পরামর্শ নিয়ে চাকরির পাশাপাশি একটি মডেলিং একাডেমিতে ভর্তি হন চে-সুন। কাজ শেষে রাতে ক্যাটওয়াক প্র্যাকটিস করতেন তিনি। পোজ দিতেন আয়নার সামনেও।

এরপর বেশ কিছু ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন চে-সুন। কিছু ম্যাগাজিনে তার ছবি ছাপাও হয়। তার কথা সম্প্রচারিত হয়েছে টেলিভিশনেও।

চে-সুন বলেন, ‘জীবনের দ্বিতীয় ভাগে এসে আমি জিতে গেছি। প্রথমার্ধে কোনো বড় অর্জন না থাকলেও অবশেষে সাফল্য ধরা দিয়েছে।’

অন্যদিকে মিস ইউনিভার্স কোরিয়ায় ৫৯ বছর বয়সি উন মি-ইয়ুংও অংশগ্রহণ করেছেন। চে-সুন হুয়াকে দেখে মডেলিংয়ে অনুপ্রাণিত হয়েছেন তিনি।

উন মি বলেন, তাকে টিভিতে প্রথম দেখে মনে হলো, আমিও তার মতো জ্যেষ্ঠ মডেল হতে পারব। চে-সুন তার আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে দেখিয়েছেন যে স্বপ্ন পূরণে বয়স কোনো বাধা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X