বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না : আতিফ

সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী আতিফ আসলাম। ছবি : সংগৃহীত

আমেরিকায় এক কনসার্টে হেনস্তার শিকার হয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। মঞ্চে গাওয়ার সময় তার মুখে ছোড়া হয়েছে মুঠো-মুঠো টাকা। খবর হিন্দুস্তান টাইমস।

এ ঘটনায় মেজাজ হারাননি আতিফ। গান থামিয়ে গলা নামিয়ে ওই অনুরাগীর উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান করো, আমার দিকে ছুড়ো না। এটা টাকার অসম্মান’।

আতিফের ওই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেটির মন্তব্যের ঘরে অতিফের প্রশংসায় পঞ্চমুখ দেখা গেছে নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘আতিফ আসলেই ভদ্রলোক’, কারও মতে, ‘আতিফ দৃঢ়চেতা’। কেউ কেউ তার দিকে টাকা ছোড়ার সমালোচনাও করেছেন।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন আতিফ আসলাম। পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন। রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান।

গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সংগীতশিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X