বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জেমসের সঙ্গে ঢাকায় গাইবে চন্দ্রবিন্দু ও ফসিলস

ব্যান্ড তারকা জেমস। ছবি : সংগৃহীত
ব্যান্ড তারকা জেমস। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাবেন জেমস। তার সঙ্গে একই মঞ্চে গাইবে পশ্চিমবঙ্গের দুই ব্যান্ড—‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিলস’। আগামী ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে এই আয়োজন। ওই দিন নবীন-বরণের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

২ নভেম্বর সন্ধ্যা থেকে কনসার্ট শুরু হওয়ার কথা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে তিন ব্যান্ডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। অনুষ্ঠান সফল করতে জোর প্রস্তুতি চলছে।

চন্দ্রবিন্দুর গানের বাইরেও এ ব্যান্ডের প্রধান তিন সদস্য চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল সেনগুপ্ত নানাভাবে জনপ্রিয়। বিতর্ক ও বক্তৃতা দিয়ে পরিচিতি পেয়েছেন চন্দ্রিল। চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন অনিন্দ্য, ছবি এঁকে মানুষের মন জয় করেছেন উপল। এর আগে চন্দ্রবিন্দু কয়েকবার বাংলাদেশে গাইতে এসেছে। অন্যদিকে গায়ক রূপম ইসলামের প্রতিষ্ঠিত রক ব্যান্ড ফসিলস।

এর আগে ২০১১ সালে দেশের একটি বেসরকারি টিভির অনুষ্ঠানে গাইতে এসেছিলেন রূপম। তখন তিনি বলেছিলেন, ‘আমার অ্যালবাম প্রথম হিট হয়েছিল বাংলাদেশে। কলকাতার লোকদের আগে বাংলাদেশিরা আমাকে কাছে টেনে নিয়েছিল।

বাংলাদেশের ফিডব্যাক, মাইলস, জেমস ভাই, আইয়ুব বাচ্চু ভাইয়ের গান শুনে শুনে বড় হয়েছি, অনেক কিছু শিখেছি তাদের কাছে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১০

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১২

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৩

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৪

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৫

দুদকের সার্চ কমিটি গঠন

১৬

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৭

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৮

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৯

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

২০
X