কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ শনিবার (৪ নভেম্বর) ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব ব্রাশ ৬.০’। এই অনুষ্ঠানের লক্ষ্য হলো- দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। দেশের প্রায় অর্ধশতাধিক স্কুলের প্রায় ৫০০-এর বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘৬ বছর ধরে জেসিআই ঢাকা ওয়েস্ট সাফল্যের সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এমন উদ্যোগ শিশুদের মেধা বিকাশে দারুণ ভূমিকা রাখছে। তাছাড়া এমন আয়োজন নতুন প্রজন্মকে শিল্পী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।’

চিত্রাঙ্গন প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী মোরশেদ মিশু ও চিত্রাশিল্পী আফিয়া নূর। ‘ব্যাটেল অব দ্য ব্রাশ ৬.০’র এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোসায়েব আলম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল ও ন্যাশনাল ট্রেজারার এরফান হক, ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের নির্বাচিত প্রেসিডেন্ট এস এম বেলাল। কনভেনার এবং কো-কনভেনার ছিলেন সুজাউর রহমান ইমন এবং মো. তানভির হাসান।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। সারাবিশ্বে এর সদস্য সংখ্যা প্রায় ২ লাখের বেশি।

বর্তমানে দেশে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১০

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১১

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১২

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৩

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৪

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৬

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৮

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৯

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

২০
X