বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

খোলা মাঠে কোক স্টুডিও বাংলার বড় কনসার্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোক স্টুডিওর বাংলার দুই সিজনের জনপ্রিয় সব গান নিয়ে ৩০ জনের বেশি শিল্পীর একত্রে পসরা বসতে যাচ্ছে আর্মি স্টেডিয়ামে। এবারই প্রথম স্টুডিওর বাইরে, খোলা কনসার্টের আয়োজন করছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’। ‘নাসেক নাসেক’র ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’র জাদুকরী সুর- কোক স্টুডিও বাংলা’র শিল্পীদের অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে শ্রোতারা পাবেন একটি চমৎকার কনসার্টের অভিজ্ঞতা।

আগামী ১০ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে, তবে গেট খুলে যাবে দুপুর ১টা ৩০ মিনিটে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে ভেন্যুতে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শকদের কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে লাইনআপে থাকছেন- শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা তালেব), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অফ কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা এবং অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস এবং লালন।

কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের টিকিট সংগীতপ্রেমীরা বিভিন্ন খাবার ও পানীয় কিনে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও, Tickify.com থেকেও টিকিট কিনতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X