বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে ও পুত্রবধূর হাতে মার খেলেন অভিনেত্রী

ভারতের বর্ষীয়ান কন্নড় অভিনেত্রী বি শ্যামলা দেবী। ছবি : সংগৃহীত
ভারতের বর্ষীয়ান কন্নড় অভিনেত্রী বি শ্যামলা দেবী। ছবি : সংগৃহীত

ছেলে ও পুত্রবধূ মিলে অভিনেত্রীর বাড়ি লিখে নিতে চায়। এ জন্য দিনের পর দিন দুজনে মিলে মারধর করেন অভিনেত্রী মাকে। পাশাপাশি রয়েছে গালাগাল। সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের বর্ষীয়ান কন্নড় অভিনেত্রী বি শ্যামলা দেবী। কন্নড় পরিচালক সিদ্দালিঙ্গায়ার স্ত্রী তিনি।

নানা চরিত্রে অভিনয় করেছেন শ্যামলা দেবী। জানা গেছে, প্রথমে বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন তিনি। এরপর একাধিক ধারায় অভিযোগ করেন বাসভানাগুদি থানায়। নির্যাতনের কথা বলতে গিয়ে কেঁদে বুক ভাসিয়েছেন ৬৮ বছর বয়সী এই অভিনেত্রী।

শ্যামলা দেবীর দাবি, ছেলের বিয়ের পর স্ত্রীসহ দুজনে অত্যাচার করা শুরু করেন তার ওপর। এমনকি বাড়ির রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি তাকে। নিজের জন্য একটু খাবার তৈরির সুযোগও তার নেই।

তিনি আরও অভিযোগ করেছেন, অনলাইন ব্যাংকিংয়ে তিনি অভ্যস্ত না হওয়ায় সুযোগে নিয়েছে তার ছেলে। টাকাও হাতিয়ে নিয়েছে। এর আগে সিনিয়র সিটিজেনদের সংগঠনে অভিযোগ জানিয়েছিলেন শ্যামলা দেবী। তখন তার ছেলে ও বউমা পায়ে পড়ে মাফ চেয়েছিল। তাদের ক্ষমাও করে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কিছুদিন না পেরোতেই আবারও অত্যাচার শুরু হয়ে যায়। বাড়ি হাতিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। এখন ছেলে ও বউমার সঙ্গে আর থাকতে চান না এই অভিনেত্রী।

সূত্র : হিন্দুস্তান টাইমস ডটকম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X