মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

২৬৩ ভোট পেলেন নকুল কুমার বিশ্বাস, হারালেন জামানত

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের প্রার্থী ছিলেন নকুল কুমার বিশ্বাস। তিনি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। কিন্তু রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৬৩ ভোট পেয়েছেন। কোনো আসনে কাস্ট হওয়া মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। এ কারণে নকুল কুমার বিশ্বাসের জামানত বাজেয়াপ্ত হয়।

ঘোষিত ফলাফল শেষে দেখা যায়, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম ৯৬,৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা প্রতীক) আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১,৯৭১ ভোট। গামছা প্রতীকে নকুল কুমার বিশ্বাসে পেয়েছেন ২৬৩ ভোট।

নকুল কুমার বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার আছে ১৯ লাখ। ফেসবুকে বিরাটসংখ্যক ফলোয়ার থাকার পরও এতো কম ভোট পাওয়ায় আশ্চর্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আতিকুর রহমান নামে এক নাগরিক বলেন, তিনি ভালো কণ্ঠশিল্পী, অনেকের প্রিয়। তবে তার নির্বাচনে যাওয়া ঠিক হয়নি।

সোমবার এক ভিডিও বার্তায় অনিয়মের অভিযোগ করেন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে অনেক ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তাই তিনি পুনরায় নির্বাচন দাবি করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান জানান, মাদারীপুরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে নকুল কুমার বিশ্বাস ২৬৩ ভোট পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X