কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পরীমণিকে বিয়ের প্রস্তাব দিলেন আশরাফুল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণিকে এবার বিয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের ঈদ আড্ডায় এ প্রস্তাব দেন তিনি।

বিভিন্ন টিভি চ্যানেলে প্রতি ঈদে তারকাদের আড্ডার আয়োজন করা হয়। যেখানে ভক্তদের সঙ্গে নিজেদের ঈদ ভাবনা, মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার সুযোগ পান তারকারা। তেমনি একটি অনুষ্ঠানে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি, চিত্রনায়ক রোশান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অভিনেতা সাজু খাদেম। অনুষ্ঠানের একপর্যায়ে আশরাফুলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছেন কিনা?

এর জবাবে সাবেক এই ক্রিকেটার জানান, কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব দেননি, তবে যাকে পছন্দ হয়েছিল তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই নারী আর কেউ নয়, আশরাফুলেরই বর্তমান স্ত্রী। যাকে প্রথম দেখাতেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

এরপর সাজু খাদেম আশরাফুলকে অনুরোধ করেন পরীমণিকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। সুযোগটি পেয়ে হাতছাড়া করেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।

অনুষ্ঠানের ভিডিওর ওই অংশতে দেখা যায়, মঞ্চে হেঁটে আসছেন পরীমণি। এ সময় আশরাফুল তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, ‘ভালো আছেন?’ জবাবে পরী জানান, ‘হ্যাঁ ভালো আছি’।

এরপর আশরাফুল বলেন, ‘আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে।’

আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে চুপ করে থাকেন পরী। এরপরই হেসে ফেলেন সবাই মিলে। এই ক্রিকেটারও তারপর জানান, তার স্ত্রীকেও ঠিক এভাবেই প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আশরাফুল-পরীমণির এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। ক্রিকেটার ও অভিনেত্রীর এক মঞ্চে অভিনয় বেশ প্রশংসাও কুড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১০

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১১

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১২

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৫

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৬

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৭

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৮

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৯

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

২০
X