কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নায়িকা নয়, মা রূপী মাহির অনুরোধে সাড়া দিলেন যারা

মাহিয়া মাহি ও তার ছেলে। পুরোনো ছবি
মাহিয়া মাহি ও তার ছেলে। পুরোনো ছবি

বহুরূপী নারী। একই অঙ্গে নানা রূপ তার। কখনো সে ভগিনী হয়ে মাতিয়ে তোলে খনুসুটিতে, কখনো প্রেয়সী হয়ে বিলায় প্রেম। এই নারীই আবার মা হয়ে আগলে রাখে পরম মমতায়। সম্প্রতি এক চিত্রনায়িকার মাতৃরূপ দেখে চোখের জল ঝড়েছে সাধারণ মানুষের। সে আর কেউ নন, মাহিয়া মাহি। নিজের সন্তানের জন্য নেটিজেনদের কাছে বিনীতভাবে একটি অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি স্বামী রকিবের সঙ্গে দাম্পত্যের পাট চুকিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন মাহি। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে কেঁদে বুক ভাসিয়েছেন তিনি। ওই ভিডিওটির একটি অংশ নেটিজেনদের মনকে এফোঁড়-ওফোঁড় করে গেছে। এক মুহূর্তের জন্য শত্রু-মিত্র সবাই ভুলে গিয়েছিল মাহির নায়িকা পরিচয়টি। অবাক বিস্ময়ে তারা শুনে গেছেন সন্তানের জন্য এক মায়ের কান্নাভেজা আকুতির ফিরিস্তি।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে জীবনসঙ্গী করে নেন মাহি। ২০২৩ সালের মার্চে একটি পুত্র সন্তান জন্ম দেন এ নায়িকা। আদরের সন্তানকে ফারিশ নামে ডাকেন তিনি। এই সন্তানকে নিয়ে নেটিজেনদের একাংশের আজেবাজে কথা শুনতে হয়েছে মাহিকে। সেই কটাক্ষ বিরামহীনভাবে চলছে এখনো।

কেবল হামাগুড়ি ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে মাহির ছেলেটি। কিন্তু জীবনের এই পর্যায়েই বাবা-মায়ের দাম্পত্য কলহের খেসারত চোকাতে হচ্ছে শিশুটিকে। মাহি হয়তো বিষয়টি আঁচ করতে পেরেছেন। মায়ের মন বলে কথা। তাই পাখির মতোই ডানার আড়ালে আগলে রাখতে চাইলেন নিজের সন্তানটিকে।

লাইভে বিয়ে বিচ্ছেদের ঘোষণার মধ্যেই অনুরোধ করলেন, তার সন্তানকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য না করতে। বললেন, এই শিশুটি কিছুই বোঝে না। তাই সন্তানকে কিছু বললে কষ্ট পান মাহি। সন্তানের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

চিত্রনায়িকার অনুরোধে সারা দিয়েছেন নেটিজেনদের অনেকেই। যেমন শিহাব আলী নামে একজন লিখছেন, ছেলেকে নিয়ে মাহির আগামীর পথচলা যেন সুখের হয়।

মাহির বিচ্ছেদটি অপ্রত্যাশিত ছিল, পলাশ নামে একজন ফেসবুক ব্যবহারকারীর। নায়িকার সন্তানকে ঘিরে বাজে মন্তব্য না করতে অনুরোধ করেছেন তিনিও। দিলরুবা নামে একজন মাহির বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তকে তিরস্কার করলেও নায়িকার ছেলেকে দোয়া করেছেন ঠিকই।

অ্যাঞ্জেলিনা মৌ নামে একজন মাহির সুরে তাল মিলিয়ে নায়িকার সন্তানকে নিয়ে বাজে মন্তব্য না করার অনুরোধ করেছেন।

নুসরাত জাহান সাইজু নামে একজন লিখেছেন, একটা সংসারের ওপর দিয়ে ঝড়-ঝাপটা অনেক কিছুই যাবে। তারা আবার বিয়ে করবে, সংসার করবে। কিন্তু বাচ্চার জীবন তছনছ হয়ে যাবে। বাচ্চার কথা চিন্তা করে হলেও একটু বোঝাপড়া করে সংসার টিকিয়ে রাখা উচিত।

রাশাদ হাসান সামি নামে একজন লিখেছেন, আসলে বাচ্চাটিকে নিয়ে লেখা কারও উচিত না। বাচ্চাকে নিয়ে বাজে কথা লেখা হলে সেই শিশু বড় হয়ে সেসব দেখলে তার কেমন লাগবে সবারই তা চিন্তা করা উচিত।

তবে এসবের বাইরেও কিছু মানুষ মাহির অবুঝ শিশুটিকে কটাক্ষ করতে থামছেন না। ভালো-মন্দ মিলিয়েই তো পৃথিবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১০

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১১

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৩

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৪

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৫

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৬

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৭

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৮

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৯

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X