মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিএইউএস-নিকডু’র উদ্যোগে লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা

লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
লাইভ অপারেটিভ ল্যাপারোস্কোপিক সার্জারি কর্মশালা অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এর যৌথ উদ্যোগে লাইভ অপারেটিভ ওয়ার্কশপ অন অ্যাডভান্স ইউরোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) নিকডু’র মাল্টিপারপাস হলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের পরিচালক, নিউ জার্সির বাংলাদেশি বংশোদ্ভূত বিখ্যাত রোবটিক ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. মোতাহার আহমেদ। এ সময় কর্মশালায় বাংলাদেশের প্রখ্যাত ইউরোলজিস্টরা ফ্যাকাল্টি হিসেবে সরাসরি অপারেশনে অংশগ্রহণ করেন।

এ কর্মশালায় কিডনি, প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি এনআইকেডিইউ’র ওটি থেকে মাল্টিপারপাস হলের ডিসপ্লেতে অধ্যাপক ডা. এসএ খান, অধ্যাপক ডা. সৈয়দ আলফাসানী, অধ্যাপক ডা. মো. ফজল নাসের ও অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিন রুবেলের তত্ত্বাবধানে ইউরোলজিস্টদের সমন্বয়ে সরাসরি দেখানো হয়। সেখানে অংশগ্রহণ করেন বাংলাদেশের ইউরোলজিস্ট বিশেষজ্ঞ এবং এমএস ও এফসিপিএস চূড়ান্ত পর্বের শিক্ষার্থীরা।

কর্মশালাটি মোট ৪টি সেশনে বিভক্ত ছিল- যেখানে প্রতিটি সেশনে বিএইউএস’র জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যবৃন্দ, চেয়ারপার্সন ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত ও পরিচিতি বক্তব্য দেন বিএইউএস’র আহ্বায়ক ও বিএমইউ ইউরোলজি অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বিএইউএস’র সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নিকডু’র সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার কবির পল্লব ও সহকারী অধ্যাপক ডা. সানাউল্লাহ সানু।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত প্রায় দুই শতাধিক নবীন-প্রবীন ইউরোলজি বিশেষজ্ঞ, এমএস ও এফসিপিএস ইউরোলজিতে চূড়ান্ত পর্বে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী কিডনি প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারির বিভিন্ন আধুনিক টেকনিক সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।

এ সময় অধ্যাপক ডা. এমএ সালাম, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম, মেজর জেনারেল (অধ্যাপক) ডা. এইচ আর হারুন (অব.), মেজর জেনারেল (অধ্যাপক) ডা. মো. শহীদুল ইসলাম (অব.) জিপিএল, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. এটিএম মওলাদাদ চৌধুরী ও অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X