বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ারফেজের হয়ে ফিরছেন অনি হাসান 

ওয়ারফেজের হয়ে ফিরছেন অনি হাসান 
ওয়ারফেজের হয়ে ফিরছেন অনি হাসান 

দেশের মেধাবী তিনজন গিটারিস্টের মধ্যে তিনি একজন। স্টেজে তাকে বাজাতে দেখে প্রয়াত রক লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেছিলেন ‘হি ইজ সামথিং’। তিনি দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে দেখিয়েছেন নিজের যোগ্যতা। বাজিয়েছেন দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজের হয়ে। ক্যারিয়ারের সুবর্ণ সময় ব্যান্ড ছেড়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান অনি হাসান। এরপর সেভাবে আর ফেরা হয়নি দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে।

২০১১ সালে যুক্তরাজ্যে মার্কেটিং ও মিউজিক টেকনোলজিতে উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য অনি হাসান যুক্তরাজ্যে যান। ২০১২ সালে ওয়ারফেজের অষ্টম অ্যালবাম ‘সত্য’র রেকর্ডিংয়ের জন্য দেশে ফেরেন। অ্যালবামটিতে তার কম্পোজিশনে দুটি গানও ছিল। দীর্ঘ সময় পর আবারও তিনি ওয়ারফেজের হয়ে স্টেজে ফেরার ইঙ্গিত দিলেন। নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ওয়ারফেজ ব্যান্ডের কনসার্টের একটি পুরোনো ভিডিও শেয়ার করে লেখেন, ‘আবারও দেখা হবে’। এরপরই শ্রোতাদের মধ্যে শুরু হয় উন্মাদনা। অনেকেই জানতে চান কবে ফিরছেন তিনি।

ওয়ারফেজের সঙ্গে অনি ২০০৭ সাল থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন। এরপর বিদেশে স্থায়ী হন। এবার এই ব্যান্ডের হয়ে স্টেজে আবারও দেখা যাবে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X