বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
সঙ্গে থাকবে অল স্টারস

অনি হাসানের প্রথম একক কনসার্ট

কনসার্টের শিরোনাম ‘লেটস ভাইব- অনি হাসান ফিচারিং অল স্টারস’। ছবি : সংগৃহীত
কনসার্টের শিরোনাম ‘লেটস ভাইব- অনি হাসান ফিচারিং অল স্টারস’। ছবি : সংগৃহীত

গিটারিস্ট অনি হাসান—দেশের ব্যান্ড সংগীত জগতে যার অবদান অতুলনীয়। ওয়ারফেজের সাবেক এই গিটারিস্টের রয়েছে ‘ভাইব’ নামে একটি ব্যান্ডও। বর্তমানে বসবাস করছেন চীনে। সেখানে সময় পেলেই সামাজিক মাধ্যমে গিটার হাতে নতুন নতুন সলো পারফরম্যান্স দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। এ ছাড়া সুযোগ পেলেই অনি ফিরে আসেন দেশে, মঞ্চ মাতিয়ে আবারও ফিরে যান তার বর্তমান গন্তব্যে। এবার প্রথমবারের মতো নিজের একক শো করতে ঢাকায় এসেছেন এই মিউজিশিয়ান। আগামী ১৮ জুলাই রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

ঢাকা ব্রডকাস্টের আয়োজনে এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘লেটস ভাইব- অনি হাসান ফিচারিং অল স্টারস’।

এই কনসার্টে অনি হাসানের সঙ্গে মিজান রহমানকে আবারও একসঙ্গে গাইতে দেখা যাবে। এ ছাড়া অনির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন: রায়েফ আল হাসান রাফা, পাওয়ারসার্জ ব্যান্ডের ভোকাল জামশেদ চৌধুরী, ব্যান্ড বাগধারার ভোকাল ও গিটারিস্ট কাজী জোহাদ ইয়াজদানী, ড্রামসে ওয়ালি মুহাম্মদ আকবর ও কিবোর্ডে আরাফাত বসনিয়া। এদের সবার সঙ্গেই বাজাবেন অনি।

নিজের একক শো নিয়ে অনি কালবেলাকে বলেন, ‘আগামী ১৮ জুলাই ঢাকায় আমার প্রথম একক শো—টিকিট এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। সবাই আসুন। সবাই মিলে একটি স্মরণীয় রাত উপহার দেব।’ কনসার্ট নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে এই প্রথম একক শো নিয়ে ফিরছেন অনি হাসান। বিশেষ এ আয়োজনটির মাধ্যমে অনির সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন তার বাছাইকৃত ব্যান্ড সদস্যরা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই আলোকি কনভেনশন সেন্টারে। অনির ধ্রুপদী শৈলী ও প্রগ্রেসিভ মেটালের দুর্দান্ত মিশ্রণ, যা ঢাকার মঞ্চে আগে দেখা যায়নি—এটি দর্শকদের জন্য হবে এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।

এ ছাড়া গিটারপ্রেমীদের জন্য থাকছে একটি বিশেষ গিটার মাস্টারক্লাস, যেটি পরিচালনা করবেন অনি হাসান নিজেই। সরাসরি তার কাছ থেকে শেখার এ সুযোগ পেতে টিকিট কাটতে হবে টিকি ফাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আয়োজকরা জানান, মাস্টারক্লাসের টিকিট মূল কনসার্টের টিকিট থেকে আলাদাভাবে বিক্রি হচ্ছে।

এ কনসার্টের টিকিট এরই মধ্যে টিকি ফাইয়ের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। যেখানে শিক্ষার্থীদের জন্য আর্লি বার্ড টিকিট: ৮০০ টাকা, সাধারণ আর্লি বার্ড টিকিট: ১,০০০ টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্ট (কম্বো টিকিট): ২,৫০০ টাকা।

বিকেল ৩টায় শুরু হবে মাস্টারক্লাস, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X