বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নিরব-রিফাতের ‘অবুঝ মনের প্রেম’

নিরব-রিফাতের ‘অবুঝ মনের প্রেম’
নিরব-রিফাতের ‘অবুঝ মনের প্রেম’

ছোট পর্দার এ সময়ের তরুণ অভিনয় শিল্পী হোসাইন নিরব ও রিফাত জাহান সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অবুঝ মনের প্রেম’ নামের একটি একক নাটকে। চয়ন দেব-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এ বাবুল। সম্প্রতি রোমান্টিক-কমেডির ঘরানার নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

নাটকের গল্প প্রসঙ্গে এ বাবুল বলেন, পরিবারকে না জানিয়ে হাসান ও মনীষা ভালোবেসে বিয়ে করে। মনীষা একটু শক্ত মনের মানুষ। হাসান বেকার যুবক, পরিচয় দেওয়ার মতো কিছু নেই। হাসানের মুখ থেকে শোনা যায় সে দূর সম্পর্কের মামার কাছে মানুষ হয়েছে। হাসান খুবই নরম প্রকৃতির ভালো ছেলে। মনীষা তাকে হঠাৎ বিয়ে করে ফেলবে সে চিন্তাও করতে পারেনি। চাকরি হচ্ছে না তাই মনীষাকে ঘরে তুলতে পারছে না। মনীষা বড় বোন রেনুমার সঙ্গেই থাকে।

মনীষার বোনের জামাই জামাল সাহেব খুবই সহজ সরল মানুষ। বাইরে থেকে বোঝা যায় না। সারাক্ষণ বউ রেনুমার সঙ্গে তুচ্ছ কারণে ঝগড়াঝাঁটি করেন। কিন্তু তিনি বউকে খুব ভালোবাসেন। সেটা মাঝে মধ্যে শালিকা মনীষার কাছে প্রকাশ করেন। তুচ্ছ কারণেই সন্দেহ করে বসেন রেনুমাকে। তারপর তুমুল ঝগড়া শুরু হয়। ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা। হাস্যরসের মাধ্যমে নাটকটিতে একটি বার্তা দেয়া হয়েছে। আগামী ১৮ মে বিকেল ৩টা ৩০ মিনিটে আরএস বাংলা নাটক ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

নিরব বলেন, প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। ভালোবাসা কখনো অবুঝ সেটা এ নাটকে তুলে ধরা হয়েছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।

‘অবুঝ মনের প্রেম’ নামের একক নাটকটিতে আরও অভিনয় করেছেন করেছেন মুকিত জাকারিয়া, আসমা পাঠান রুম্পা, হাবিবা প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন কৃষ্ণেন্দু ভৌমিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X