বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

 নাইট ক্লাবে কলকাতার তিন নায়িকা

 নাইট ক্লাবে কলকাতার তিন নায়িকা
 নাইট ক্লাবে কলকাতার তিন নায়িকা

মায়াবী আলো আধারির খেলার সঙ্গে তাল মিলিয়ে বাজছে মিউজিক। গানের তালে নাচছেন টালিউডের জনপ্রিয় তিন নায়িকা। তাদের নেচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি ও সোহিনী সরকারকে উদ্দাম নাচতে দেখা গেছে। নাচের এক একপর্যায়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুম্বনও করেন স্বস্তিকা।

৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতেযুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার তাবড় তাবড় সব তারকা। তবে যেতে না যেতেই খবর চাউর হয় হোটেল রুমে আগুন লাগার। হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়াচ্ছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সবাইকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। মিনিটের মধ্যেই দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতো সব বিপদ উপেক্ষা করেই সেখানকার রাতের জীবন উপভোগ করতে ব্যাস্ত টালি অভিনেত্রীরা।

এদিকে এই বেঙ্গলি কনফারেন্সে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরও অনেকেই। পুরস্কার বিতরণ, নাচ-গান, আড্ডা সবই হয়। এসবেই যেন শান্তি ছিল না স্বস্তিকাদের। ছুটে যান নাইট ক্লাবে।

এদিকে বিবাহ-বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বেঙ্গলি কনফারেন্সে স্বস্ত্রীক হাজির হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। নাচ গানে মেতে আছেন এ দম্পতিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X