বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীকে মারতে গেলেন যুবক, অতঃপর...  

অভিনেত্রীকে মারতে গেলেন যুবক, অতঃপর...  
অভিনেত্রীকে মারতে গেলেন যুবক, অতঃপর...  

পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জি। এক যুবক প্রকাশ্য রাস্তায় হেনস্তা করেছে তাকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে লাইভেও আসেন তিনি। শেষ পর্যন্ত পুলিশের সহযোগিতায় রক্ষা পান পায়েল মুখার্জি।

জানা গেছে, এক বাইক আরোহীর সঙ্গে পায়েলের গাড়ির সামান্য ধাক্কা লাগে। ঘটনার পর সেই যুবক চড়াও হয়ে তার গাড়ির কাচ ভেঙে দেয়।

ঘটনার দিন দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পায়েল। সেখানেই হেনস্তার শিকার হন অভিনেত্রী।

পায়েলের দাবি, এর পরেই ওই বাইক আরোহী চড়াও হয়। তাকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। আতঙ্কিত পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে ঘুষি মেরে তার গাড়ির জানালার কাচ ভেঙে দেয় ওই যুবক।

তিনি বলেন, ভাবতে পারছি না, জনবহুল রাস্তায় ভর সন্ধ্যায় এমন ঘটনা ঘটতে পারে! মেয়েদের সুরক্ষা কোথায় পৌঁছেছে?

সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এসিপি লালবাজার অলোক সান্যাল তাকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন। পায়েল বলেন, তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করে অভিযুক্তকে।

ওই ভিডিওতে পায়েল দেখান, তার গাড়ির ভেতর ভাঙা কাচে ভর্তি। অল্পবিস্তর আহত তিনিও। এর পরেই তিনি টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এসিপি জানিয়েছেন, তিনিই পায়েলকে টালিগঞ্জ থানায় যাওয়ার কথা বলেন। থানায় অভিনেত্রীর লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X