বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত না’

‘শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত না’
‘শিল্পীদের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত না’

‘আমার মতে, কোনো শিল্পী কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন। কিন্তু কোনো পদে যেতে পারেন না। ২০২৪ সালে কোনো শিল্পীর কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়।’ এক ফেসবুক লাইভে একথা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।

তিনি আরও বলেন, ‘পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। কারণ আমি একা পদে নেই। আমার ওপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যা মানুষকে আর মানুষ থাকতে দেয় না। কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।’

মূলত কলকাতার আরজি করকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের তারকারা। আন্দোলনে সরব উপস্থিতি রয়েছে সোহিনী সরকারের। গত ৮ আগস্ট রাতের শিফট ছিল আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসকের। পরের দিন সকালে হাসপাতালের সেমিনার হল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

হর হর ব্যোমকেশ, ব্যোমকেশ পর্ব,‌ ভিঞ্চি দ্য, ক্রিসক্রস, আবার বিবাহ অভিযানসহ বহু সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। এ ছাড়া টেলিভিশন সিরিয়াল ওগো বধূ সুন্দরী, অদ্বিতীয়া, ভূমিকন্যাতে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন ওয়েব সিরিজেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X