বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনরোষের মুখে জনপ্রিয় অভিনেত্রী, গাড়িতে হামলা

জনরোষের মুখে জনপ্রিয় অভিনেত্রী, গাড়িতে হামলা। ছবির সংগৃহীত
জনরোষের মুখে জনপ্রিয় অভিনেত্রী, গাড়িতে হামলা। ছবির সংগৃহীত

আন্দোলনে উত্তাপ ছড়াচ্ছে কলকাতার। সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয় ‘রাত দখল’ কর্মসূচি।

সেখানে যোগ দিতে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে যাওয়ার পরই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আন্দোলনকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এ সময় কেউ কেউ অভিনেত্রীর গাড়িতেও হামলা চালায়।

ভারতীয় গণমাধ্যমের খবর, বুধবার সন্ধ্যায় শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন আন্দোলনকারীরা। টালিউডের অনেক তারকাও সেখানে অংশ নেন। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছান ঋতুপর্ণা। সেখানে উপস্থিত হয়ে সুবিচারের দাবি জানান ঋতুপর্ণা। সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

এর খানিক পরেই ঋতুপর্ণাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। অভিনেত্রীকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা। এমন অবস্থায় দ্রুত গাড়িতে ওঠেন ঋতুপর্ণা। তখন গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয়। এরপর ঋতুপর্ণা কোনোক্রমে এলাকা ছাড়েন।

গত ১৪ আগস্ট ‘নারীদের রাত দখল’ কর্মসূচি পালিত হয়। সেসময় কলকাতায় ছিলেন না ঋতুপর্ণা। তবে দুদিন পর প্রতীকী প্রতিবাদ জানিয়ে শঙ্খ বাজিয়ে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এটি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় পড়েন তিনি। গতকাল একই কর্মসূচি ডাকা হলে কলকাতায় থাকার কারণে তাতে যোগ দিতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

১০

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১১

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১২

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১৩

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৪

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৬

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৭

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৮

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৯

আসামি ধরতে টিনের চালে পুলিশ

২০
X