কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নাইট ক্লাবে নাচলেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত
ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত

নাচ, গান, আলো আর ক্যামেরার ফ্ল্যাশ, পার্ক স্ট্রিটের নাইট ক্লাব ‘তন্ত্রা’ যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল রুপালি পর্দার রূপকথায়। আর সেই রূপকথার কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বহু হৃদয় জয় করা এই তারকা এবার ধরা দিলেন এক ভিন্নরূপে। নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তাকে দেখা গেল নৃত্যে মাতোয়ারা হয়ে উঠতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঋতুপর্ণা এদিন শাড়ি পরেছিলেন। ছবির গানগুলো পরপর দেখানো হলো এই নাইট ক্লাবে। উপস্থিত ছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। পার্ক স্ট্রিটে পার্টি করতে কি ভালোবাসেন নায়িকা ঋতুপর্ণা? এ বিষয়ে তিনি বলেন, পার্টি করার কিছু জিনিসের সঙ্গে আমার সে রকম যোগ নেই। যেমন অ্যালকোহল থেকে দূরে থাকি। তবে বন্ধুরা সবাই মিলে আনন্দ করার যে বিষয়টা সেটা ভালো লাগে। পার্ক স্ট্রিটে পার্টির ব্যাপারটা আরও কিছু কারণে আমার ভালোলাগে। একদম কাছে আমার বাড়ি। রবিনসন স্ট্রিটে। তাই এখানে এলে মনে হয়, বাড়ির কাছে এসেছি। ছোটবেলায় কেক শপে আসতাম পার্ক স্ট্রিটে।

এই রাতে শাড়িতে ঋতুপর্ণাতে মোহময়ী লাগছিল। ছবিতে একটা ফোক সং রয়েছে। তার সঙ্গে নেচে এদিনের রাতটা আরও জমজমাট করে তোলেন এই অভিনেত্রী।

এদিকে সিনেমা নিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘এখন প্রেম প্রায় হারিয়েই যাচ্ছে। সেখানে পাহাড়ে এই প্রেমের গল্পটা অনেকের মন ছুঁয়ে যাবে বলেই আমার মনে হয়।’

ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় নির্মিত এই সিনেমায় ঋতুপর্ণার পাশাপাশি আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অনন্যা সেনগুপ্ত, জয়শ্রী অধিকারীসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ জুলাই।

কালবেলা/এমএসকেএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X