বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

ফেরদৌস আহমেদ ও ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত
ফেরদৌস আহমেদ ও ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। তার অবস্থান নিয়ে চলছিল নানা গুঞ্জন। বিশেষ করে শোনা যাচ্ছিল, তিনি কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়েছেন। যদিও সে সময় বিষয়টি সাফ অস্বীকার করেছিলেন ঋতুপর্ণা।

তবে ফেরদৌস যে এখনো তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার ইঙ্গিত মিলেছে সম্প্রতি। নিজের জন্মদিনে ফেরদৌসের পাঠানো একটি কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ঋতুপর্ণা নিজেই।

রোববার (১৫ জুন) নিজের ফেসবুক হ্যান্ডেলে ফেরদৌসের লেখা একটি কবিতার স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রী লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার কাছে খুব মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে খুব মিস করেছি। আশা করি, শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।”

তার এই ফেসবুক পোস্ট থেকে স্পষ্ট, ফেরদৌস এখনো ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগে আছেন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় অনেক নেতা-কর্মীর মতো আত্মগোপনে চলে যান ফেরদৌস আহমেদ। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে ঋতুপর্ণার এই পোস্ট নতুন করে ফেরদৌসের অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে নেট দুনিয়ায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X