বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পরিচালক

অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পরিচালক
অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পরিচালক

অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন টালিউড পরিচালক সৌম্যজিৎ আদক। দক্ষিণ কলকাতার এক উঠতি অভিনেত্রী অভিযোগ এনেছেন, কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন সৌম্যজিৎ।

ওই অভিনেত্রীর অভিযোগ, রবীন্দ্র সরোবর এলাকায় একটি বুটিক ব্যবসার সঙ্গে যুক্ত সৌম্যজিৎ। কাজ দেওয়ার কথা বলে সেখানেই তাকে ডেকে শারীরিকভাবে হেনস্তা করেন পরিচালক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘যদিও টালিউড পরিচালক প্রাথমিকভাবে ওই উঠতি অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করছেন।’

পুলিশ জানিয়েছে, মেয়েটির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়েরের পর গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে দেখা হচ্ছে। সৌম্যজিৎ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করছেন। তার কথার সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে। এফআইআর অনুযায়ী, আগস্ট মাস নাগাদ ঘটনাটি ঘটেছে, ৪ ডিসেম্বর অভিযোগ দায়ের হয়েছে।

সৌম্যজিতের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম না। এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ধরনের নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে পুলিশ কেস হয়নি এর আগে।

সৌম্যজিৎ আদক একাধিক ছবিতে পরিচালনা এবং সহ-পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালিত ছবি ছিল, ‘তিলোত্তমা’। অভিনয়ে ছিলেন- পরাণ বন্দ্যোপাধ্যায়, নীল-তৃণা। স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘গুলদাস্তা’ ছবির ক্রিয়েটিভ প্রোডিউসারও ছিলেন সৌম্যজিৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X