বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া

পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিশ্ব ভালোবাসা দিবসের পরের দিনই সবাইকে দিলেন সুখবর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন প্রথমবারের মতো বাবা-মা হচ্ছেন তিনি ও পিয়া চক্রবর্তী। পরমব্রত নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী পিয়ার একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টেই পিয়া বুঝিয়ে দেন ঘরে আসছে নতুন অতিথি।

পিয়া তার পোস্টে চারটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে তিনি ও পরমব্রত। দ্বিতীয় ছবিতে পোষ্য নীনা, তৃতীয় ছবিতে বিড়াল (বাঘা) এবং সবশেষ ছবিতে বেবি অন দ্য ওয়ে লেখা একটি কার্ড শেয়ার করেন।

এরপর ক্যাপশনে লিখেছেন, ‘ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন খানিক দেরিতেই করছি। আমরা যে কারণে ব্যস্ত ছিলাম, ১. নিজেদের নিয়ে, ২. আমাদের পোষ্য নীনাকে নিয়ে, ৩. গত বছর এসেছে বাঘা (বিড়াল), ৪. ভাবী সন্তানের অপেক্ষায়।’

পিয়া জানিয়েছেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে এই দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

২০২৩ সালের ২৭ নভেম্বর আইনিভাবে বিয়ে সারেন পরম-পিয়া। তাদের সংসার যাপন প্রায় দেড় বছরের। দুজনেরই পোষ্যপ্রেম ভীষণরকম। সব সময় বলেন, তাদের দুই পোষ্য সারমেয় নীনা ও বিড়াল বাঘা তাদের পরিবারের সদস্য। এবার সদস্য সংখ্যা বাড়তে চলেছে। পিয়ার গর্ভে বেড়ে উঠছে নতুন প্রাণ। নতুন জীবনের অপেক্ষায় পরমব্রত-পিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X