বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে সমালোচনায় ভরত কল

ভরত কল ও জয়শ্রী । ছবি : সংগৃহীত
ভরত কল ও জয়শ্রী । ছবি : সংগৃহীত

টালিগঞ্জের অতি পরিচিত মুখ অভিনেতা ভরত কল। অভিনয় জীবনের মতোই তার প্রেমের কাহিনিও কম রঙিন নয়। খল চরিত্রে যেমন দর্শক তাকে বহুবার দেখেছেন রুপালি পর্দায়, তেমনি ব্যক্তিগত জীবনেও নানা বিষয়ে তিনি বারবার উঠে এসেছেন আলোচনায়। একাধিক সম্পর্ক আর ভাঙা সংসারের পর ২০১৫ সালে ভরত হঠাৎ করেই ভালোবেসে বিয়ে করেন নিজের চেয়ে বয়সে অনেক ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে। কিন্তু জানেন কী, সেই ‘অনেকটাই ছোট’ মানে ঠিক কতটা?

জন্মগত কাশ্মীরি হলেও কলকাতাতেই বেড়ে ওঠা এ অভিনেতার। প্রতিভাবান এবং সুদর্শন ভরত কল লেখাপড়া পাশাপাশি অভিনয় শুরু করেন ভারতীয় বাংলা ছবিতে। সিনেমায় বেশির ভাগ সময় তাকে খলনায়ক চরিত্রে বেশি দেখা যেত। তিনি ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী অনুশ্রী দাসকে। কিন্তু ভরতের সেই বিয়ে ভেঙে যায় ২০০৩ সালে। ২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন ভরত। বিয়ের পর জয়শ্রীও কাশ্মীরি পণ্ডিত পরিবারটিকে নিজের করে নিয়েছেন। ভরতকে ক্যানসার জয়ী হতেও মানসিক শক্তি জুগিয়েছিলেনও তিনি। তবে জয়শ্রীকে বিয়ে করে দুজনের বয়সের ফারাকের জন্য তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভরতকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভরত কলের চেয়ে জয়শ্রী অনেকটাই ছোট। তাদের মধ্যে রয়েছে ১৮ বছরের বয়সের ফারাক। ২০১৫ সাল থেকে নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় ভরত ছবি শেয়ার করতেন জয়শ্রীর সঙ্গে। আর সেই সুখী দাম্পত্যের ছবিতে ধেয়ে আসত কটাক্ষের বাণ।

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে ভরত ও জয়শ্রী আজও একসঙ্গে, একমাত্র কন্যাকে নিয়ে সুখী সংসার করছেন। ভালোবাসা যে বয়স দেখে না, এই দম্পতি তারই এক উজ্জ্বল উদাহরণ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X