বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

নবাগত অভিনেত্রীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা, গ্রেপ্তার আনুশকা

আনুশকা মনি মোহন দাস । ছবি : সংগৃহীত
আনুশকা মনি মোহন দাস । ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার স্বপ্ন-দুনিয়ায় নেমেছে অন্ধকারের ছায়া। নবাগত অভিনেত্রীদের ওপর জোরপূর্বক দেহব্যবসার অভিযোগে কলকাতার পরিচিত মুখ, অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৪১ বছর বয়সী এ অভিনেত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর, পুলিশ দুজন ছদ্মবেশী গ্রাহক পাঠায় অভিযুক্ত আনুশকা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। বুধবার (৩ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি শপিংমলে দেখা করতে বলেন।

এ বিষয়ে মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, ‘আমাদের টিম ওই জায়গায় অভিযান চালায়। ছদ্মবেশী গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার সময়ে আনুশকা মনি মোহন দাসকে হাতেনাতে ধরে ফেলে। আমরা আরও দুজন নারীকে উদ্ধার করেছি, যারা টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন।’ উদ্ধার হওয়া এই দুই অভিনেত্রীকে নিরাপদ একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে, যেখানে তারা শারীরিক ও মানসিক সহায়তা পাচ্ছেন। এই অপরাধ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছেন বল্লাল।

ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারা অনুযায়ী মানব পাচারের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারাও রয়েছে।

গ্রেপ্তারকৃত আনুশকা মনি মোহন দাসের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, পরিচয় হিসেবে তিনি লিখেছেন, মডেল-অভিনেত্রী, বলিউড ড্যান্স পারফরমার, কনটেন্ট ক্রিয়েটর। এ অভিনেত্রী ‘মুন দাস’ নামেও পরিচিত। সানি সিং, মিকা সিং, উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন আনুশকা। ভারতীয় বাংলা সিনেমায়ও কাজ করেছেন। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ফেসবুকে ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা প্রসেনজিতের সঙ্গে তোলা ছবিও রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X