বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

গান গেয়ে পেটের ভাত জোগাড় করছেন অনির্বাণ: রুদ্রনীল ঘোষ

গান গেয়ে পেটের ভাত জোগাড় করছেন অনির্বাণ: রুদ্রনীল ঘোষ। ছবি : সংগৃহীত
গান গেয়ে পেটের ভাত জোগাড় করছেন অনির্বাণ: রুদ্রনীল ঘোষ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানিজম’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাদের প্রকাশিত একাধিক গান শ্রোতাদের মনে দাগ কেটেছে। তবে ব্যান্ডের সাম্প্রতিক একটি গান ঘিরে উঠেছে বিতর্ক।

গানটির মঞ্চ পরিবেশনায় অনির্বাণ গাইতে গিয়ে বলেন— ‘মোদির নাকি টেনশন’ এবং পরের এক লাইনে উঠে আসে, ‘রেগে যাবে কুনাল ঘোষ’। এ অংশ নিয়েই ক্ষোভে ফেটে পড়েন নরেন্দ্র মোদি ও কুনাল ঘোষের সমর্থকরা।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মত দেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘দেখুন, এই অতি বামটামরা কী বলছে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাজনৈতিক নেতাদের নিয়ে তীর্যক মন্তব্য বা মজা—এসব নতুন কিছু নয়। কিন্তু আসল কথা হচ্ছে, অনির্বাণ যাদের হাতে নিজের কাজ হারাল, তৃণমূলের হুলি গ্যাংদের বিরুদ্ধে সে কেন মুখ খোলেনি? সেখানে তার শিরদাঁড়াটা কোথায় গেল?’

রুদ্রনীল আরও যোগ করেন, ‘অনির্বাণ অভিনয় করতে পারছেন না, তাকে বয়কট করা হয়েছে। তাই তাকে গান গেয়ে পেট চালাতে হচ্ছে—এ ঘটনায় আমি সমব্যথী। তবে রাজনৈতিক নেতাদের নাম টেনে জনপ্রিয়তা কুড়ানো কিংবা হাততালি পাওয়া কোনো সমাধান নয়। আসল লড়াই যারা মাটিতে নেমে করে, মানুষের হয়ে কথা বলে—তাদের সাহসই আসল সাহস।’

অনির্বাণ ভট্টাচার্য একসময় অভিনয় ও নাটকে দারুণ জনপ্রিয় ছিলেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তার অভিনয়জীবনে বড় ধাক্কা লাগে। ফলে তিনি বিকল্প শিল্পমাধ্যম হিসেবে গানকেই বেছে নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X