বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা : রুদ্রনীল

পুলিশ ভ্যান থেকে লাইভে কথা বলছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছবি : সংগৃহীত
পুলিশ ভ্যান থেকে লাইভে কথা বলছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ছবি : সংগৃহীত

আন্দোলনে উত্তাল কলকাতা। সাধারণ জনগণের পাশাপাশি কলকাতার রাজপথে নেমে গেছেন তারকারাও। কলকাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামায় এবার আটক করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। পুলিশের গাড়িতে উঠেই একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতা।

পুলিশ ভ্যানে বসে লাইভ করা সেই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘ আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে। তাই আমাদের গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। তারা মানুষের আন্দোলনকে, মা-বোনদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। এই বোনটার দাম নাকি ১০ লাখ টাকা।’

গত ৮ আগস্ট ভোররাত ৩-৬টার মধ্যে আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। তাই প্রাথমিক ধারণা, গলা টিপে হত্যা করা হয় তাকে। এরপরই ফুঁসে ওঠে কলকাতা, যা এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১০

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১১

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১২

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৩

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৪

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৫

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৬

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৭

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৮

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৯

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

২০
X