বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌমেনের ক্যারিয়ারে কাল হয়ে দাঁড়িয়েছে অনির্বাণ!

অনির্বাণ ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তী। ছবি : সংগৃহীত
অনির্বাণ ভট্টাচার্য ও সৌমেন চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টালিউডের মঞ্চ ও পর্দার উঠতি অভিনেতা সৌমেন চক্রবর্তীকে নিয়ে ইদানীং জোর চর্চা চলছে। তবে তার অভিনয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার অবিশ্বাস্য সাদৃশ্য নিয়ে। চেহারা, কণ্ঠস্বর, এমনকি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড— সবকিছুতে হুবহু মিল থাকায় তাকে অনেকেই ‘দ্বিতীয় অনির্বাণ ভট্টাচার্য’ বলে ডাকছেন। তবে এই তকমা শুনতে শুনতে এখন রীতিমতো ক্লান্ত সৌমেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌমেন চক্রবর্তী সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির নজরে এসেছেন। তিনি ইতোমধ্যেই সৃজিতের সিরিজ ‘দুর্গ রহস্য’, ‘কিলবিল সোসাইটি’ এবং নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে কাজের সুযোগ পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সৃজিত মুখার্জির পছন্দের নতুন অভিনেতা হতে চলেছেন তিনি।

কিন্তু এই সাফল্যের মাঝেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে অনির্বাণের সঙ্গে তার সাদৃশ্য। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমেন বলেন, “আমি দ্বিতীয় অনির্বাণ ভট্টাচার্য তো? জন্ম, চেহারা, কণ্ঠস্বর, পড়াশোনা, অভিনয়, মঞ্চের নেশা— সবেতেই এত মিল। কী করি বলুন? এতে তো আমার হাত নেই। বিশ্বাস করুন, শুনতে শুনতে ক্লান্ত।”

সৌমেন আশঙ্কা প্রকাশ করেন, এই সাদৃশ্য তার অভিনয় জীবনে বিরূপ প্রভাব ফেলছে। তিনি প্রায়ই শোনেন যে, তিনি অনির্বাণের ‘কপি’। এমনকি নতুন চরিত্রের জন্য অডিশন দিয়েও শেষ পর্যন্ত ডাক পান না। তার মনে প্রশ্ন জাগে, এই সাদৃশ্যই কি তার ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে?

তবে আশার কথাও শুনিয়েছেন এই অভিনেতা। তিনি জানান, মঞ্চে অভিনয় করে পরিচিতি পাওয়ার পর যারা তাকে কাছ থেকে দেখছেন, তারা দুই অভিনেতার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এখন দর্শকরা সৌমেনকে দেখতেই বারবার নাটক দেখতে আসছেন।

অভিনেতার ভাষ্যমতে, কোনোভাবেই অনুকরণ না করেও যখন এমন তুলনা আসে, তখন মন কিছুটা দমে যায়। তবে তিনি কেবল কাজ নিয়েই থাকতে চান এবং বিশ্বাস করেন— ভালো কাজ করলে নিজের পরিচয়েই একদিন প্রতিষ্ঠিত হবেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X