বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

আমরা আমাদের মতো করে বাঁচি: নুসরাত জাহান

যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান । ছবি : সংগৃহীত
যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান । ছবি : সংগৃহীত

টালিপাড়ায় চলছে গুঞ্জনের ঝড়। মাসখানেক ধরে যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের দাম্পত্যে ভাঙনের সুর শোনা যাচ্ছিল চারদিকে। তবে এবার সেই জল্পনার আগুনে জল ঢেলেছেন এই জনপ্রিয় জুটি। সম্পর্কের ভাঙন নয়, উল্টে নিজেদের অটুট বাঁধনকেই সামনে আনার চেষ্টা করেছেন তারা। আর সেই সঙ্গে দিলেন এক কড়া ইঙ্গিত, যা নতুন করে নাড়া দিয়েছে ভক্তদের কৌতূহলে।

সম্প্রতি গুঞ্জন শোনা যায়, যশ নাকি পাত্তা দেন না নুসরাতকে, জড়িয়েছেন নতুন সম্পর্কে। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে টের পেতে দেন না।

এদিকে গুঞ্জন বাড়তেই বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক ফ্রেমে হাসিখুশি মুখে ধরা দেন যশ-নুসরাত। সে সময় নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে নুসরাতের বক্তব্য ছিল, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’

এরপর ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।

এদিকে গত বুধবার (২৭ আগস্ট) গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায়। এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টালিউডে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে।

এদিকে এরই মাঝে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ ছবির আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’। নুসরাতকে এই গান নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘গানটি দেখে যশ আমাকে প্রশংসা করেছে। আমি এর আগেও আইটেম ডান্স করেছি, বাংলাদেশেও একটা ছবিতে আইটেম ডান্স করেছি। আর এই আইটেম ডান্সগুলো দর্শকদের পছন্দ হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X