বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি সাজাল শুভশ্রী কন্যা

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ইয়ালিনী । ছবি : সংগৃহীত
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ইয়ালিনী । ছবি : সংগৃহীত

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে উৎসব মানে পারিবারিক উচ্ছ্বাসের এক অন্য নাম। পুজো হোক বা ক্রিসমাস রাজ, ইউভান আর ইয়ালিনীকে নিয়েই তার আনন্দ সম্পূর্ণ হয়। তবে এ বছর দীপাবলিতে শুভশ্রী কাজে ব্যস্ত থাকায় এবার প্রদীপ ধরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ছোট্ট ইয়ালিনী। টালিউডের এই তারকা পরিবারের ক্ষুদে সদস্যই যেন আলোয় ভরিয়ে দিয়েছে গোটা ঘর।

সম্প্রতি শুভশ্রীর সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ পায়। যেখানে দেখা যায়, প্রদীপে সলতে পাকাতে ব্যস্ত ইয়ালিনী। শুভশ্রী কন্যার পরনে ছিল সুতার কাজ করা জামা, কপালে ছোট্ট টিপ। তবে সঙ্গে নেই মা শুভশ্রী। তাতে কী? বাড়ির মেয়ে বলে কথা, ইয়ালিনী একাই একশ। সলতে পাকানোর পর প্রদীপে তেলও ঢালে সে।

আরও দেখা যায়, প্রদীপ ধরানোর দায়িত্ব ইয়ালিনী নিলেও, তাকে বলে বলে দিচ্ছেন তার পিসতুতো বোন সৃষ্টি পাণ্ডে। বোনের নির্দেশ মতোই ইয়ালিনী অত্যন্ত দক্ষতার সঙ্গেই সব কাজ করে ফেলে। আর সে সময় ভিডিওর এক পর্যায়ে ইভভানকেও দেখা যায়।

আর এদিকে জানা যায়, গতকাল রোববার (১৯ অক্টোবর) কালীপুজো উদ্বোধনের জন্য মালদহ গিয়েছিলেন শুভশ্রী। আর সে সুযোগেই মায়ের অনুপস্থিতিতে আলোয় বাড়ি সাজাল মেয়ে ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X