বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

আমার কোথাও কিছু প্রমাণ করার নেই: ঋত্বিক চক্রবর্তী

ঋত্বিক চক্রবর্তী I ছবি: সংগৃহীত
ঋত্বিক চক্রবর্তী I ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ফের আলোচনায়। ভার্সেটাইল অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রীর বিপরীতে ‘বাবাই দা’-র চরিত্রে তার অনবদ্য অভিনয় আজও দর্শকমনে গেঁথে আছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ নভেম্বর মুক্তি পেয়েছে ঋত্বিক অভিনীত নতুন ছবি ‘রান্নাবাটি’।

প্রতীম ডি গুপ্তার পরিচালনায় নির্মিত এ সিনেমায় ঋত্বীকের বিপরীতে অভিনয় করেছেন সোহিনী সরকার, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।

‘রান্নাবাটি’ সিনেমা দেখে দর্শকমনে প্রশ্নও উঠেছে, সুযোগ পেলেই তার ‘পর্দার মেয়ে’ ইদা দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে? বাস্তবে ঋত্বিকও কী ভাবে এই সামাজিক যোগাযোগমাধ্যমে মগ্ন হয়ে থাকেন?

এদিকে ভারতীয় এক গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, ঋত্বিকের কি কাজ কমে গিয়েছে? তাই বিতর্ক ছড়িয়ে খবরে থাকার চেষ্টা?

এ বিষয়ে প্রশ্নের উত্তরে হেসে নিজস্ব ভঙ্গিতে বলেছেন, ‘আমার হাতে কাজ কম না বেশি সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনাদের ওপরে ছেড়ে দিলাম। রইল বাকি বিতর্ক। আমি বিতর্ক ছড়াতে মোটেই সোশ্যাল মিডিয়ায় লিখি না।’

তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে আঁচড় কাটার অধিকার তার আছে। তিনি তাই সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন। ঋত্বিক আরও বলেন, লেখাতেই শুরু, লেখাতেই আমার ভাবনা শেষ। আমার কোথাও কিছু প্রমাণ করার নেই। সোশ্যাল মিডিয়া আমার কাছে ‘পারফর্ম’ করার জায়গা। সেটাই করি। দেখি, পারি কি না। এর বেশি কিচ্ছু নয়।

এরপর ছবির বিষয়ে কথা বলতে শুরু করেন এই অভিনেতা। অনেক বছর পরে আবার পরিচালক প্রতীম ডি গুপ্ত আর সোহিনী সরকারের সঙ্গে কাজ করে খুশি তিনি। ২০১৭-র পর ২০২৫-এ আবার মাছের ঝোল রান্নার প্রসঙ্গ। সোহিনীর অনুরোধে…, বলতেই মুখের কথা কেড়ে নিলেন এ অভিনেতা।

ঋত্বিক বলে উঠলেন, ‘কথায় আছে, পেট দিয়ে নাকি বাঙালির হৃদয় ছোঁয়া যায়। ভালোমন্দ খাবারে আমরা গলে জল। সেখানে ডাল-ভাত-মাছের ঝোলের প্রসঙ্গ আসবেই।’

তার কথায়, আগের ছবির বিখ্যাত শেফ মায়ের মতো মাছের ঝোল রাঁধতে পারেনি। এই ছবির নায়ক ‘শান্তনু’ রাঁধতেই জানে না। আর বাঙালির কাছে সহজ রান্না মাছের ঝোল।

পরক্ষণেই রসিকতার ঢঙে সতর্কবাণী দিলেন, 'ভালো রান্না যেমন হৃদয় জুড়তে পারে, খারাপ রান্না কিন্তু বিচ্ছেদ ঘটায়।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X