সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

সিলেটে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ছবি : কালবেলা
সিলেটে জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ছবি : কালবেলা

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশের মঞ্চে পৌঁছেন তিনি। মঞ্চে পৌঁছানোর আগে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় অসংখ্য নেতাকর্মীরা গাড়িবহরের সঙ্গে সঙ্গে হেঁটে যান।

প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে, গাড়িবহরে এয়াপোর্ট এলাকার গ্র্যান্ড সিলেটে তরুণদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে লাল-সবুজের বাসে করে তিনি সমাবেশস্থলে পৌঁছেন। এ সময় মাঠে থাকা নেতাকর্মী, সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।

দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট শহর যেন উৎসবের নগরীতে রূপ নেয়। বৃহস্পতিবার জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মীদের মিছিলে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো সিলেট নগরী।

সকাল থেকেই নগরীর আম্বরখানা, দরগাহ গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, মিরাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সরেজমিনে দেখা যায়, নেতাকর্মীদের স্রোতে সকাল ১১টার আগেই আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেককে মাঠের আশপাশের সড়ক ও ফুটপাতেও অবস্থান নিতে দেখা গেছে। শহরজুড়েই রয়েছে জনসাধারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X